মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশে ফেরাতে নাগরিকদের সীমান্ত খুললো উত্তর কোরিয়া

দেশে ফেরাতে নাগরিকদের সীমান্ত খুললো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বিদেশে বসবাসরত তার নাগরিকদের জন্যে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে। করোনা মহামারিকালে দেশটি তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এখন বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকেরা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ রোববার এ খবর জানিয়ে বলেছে, স্টেট ইমার্জেন্সি প্রিভেনশন হেডকোয়াটার্স এর ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, যারা ফিরে আসবে তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিক্যাল অবজারভেশনে রাখা হবে। উত্তর কোরিয়া করোনা মহামারি মোকাবিলার লক্ষ্যে ২০২০ সালের প্রথম ভাগেই তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল।