মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ঢাকা ম্যারাথনে ১০ হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ

ঢাকা ম্যারাথনে ১০ হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ

ঢাকা প্রেস নিউজ

 

আজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

এবারের ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯,৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারীসহ মোট ১০,১২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
 

বিজয়ীদের তালিকা.......

ফুল ম্যারাথন:

  • পুরুষ বিভাগ: আল-আমিন
  • নারী বিভাগ: পাপিয়া খাতুন

হাফ ম্যারাথন:

  • পুরুষ বিভাগ: আশিক আহমেদ
  • নারী বিভাগ: রিঙ্কি বিশ্বাস

১০ কিলোমিটার দৌড় (সাধারণ):

  • পুরুষ বিভাগ: এম সোয়ান
  • নারী বিভাগ: প্রিয়া আক্তার

১০ কিলোমিটার (প্রথমবার অংশগ্রহণকারী):

  • পুরুষ বিভাগ: তুহিন আল মামুন
  • নারী বিভাগ: সুমাইয়া আখতার

ভেটেরান ক্যাটাগরি:

  • পুরুষ বিভাগ: জসিম উদ্দিন
  • নারী বিভাগ: ইরি লি কৈকি
     

সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, "ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের প্রতীক। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দেশের মানুষের মধ্যে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
 

তিনি ম্যারাথনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।