সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা

মুরাদনগরে কায়কোবাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:


 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

শনিবার (৭ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়। মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
 

প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা তাঁর জন্য গর্বের বিষয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদানের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে।
 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
 

সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ এএ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাস্টারসহ প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
 

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তাদের মতে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন রয়েছে।
 

তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সভা থেকে ঘোষণা দেওয়া হয়।