শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জামালপুরে বিএনপি নেতাদের সংঘর্ষ: আহত ২০

জামালপুরে বিএনপি নেতাদের সংঘর্ষ: আহত ২০

ঢাকা প্রেস
জামালপুর প্রতিনিধি:-


জামালপুরে বিএনপির দুই শীর্ষ নেতার সমর্থকদের মধ্যে রোববার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স সভায় প্রবেশের বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

 

জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সমর্থকরা কেন্দ্রীয় নেত্রী নিলুফার চৌধুরী মনির সমর্থকদের সভায় প্রবেশ করতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন এবং ওয়ারেছ আলী মামুনের গাড়ি ভাঙচুর করা হয়।
 

এ ঘটনায় নিলুফার চৌধুরী মনি অভিযোগ করেছেন যে, ওয়ারেছ আলী মামুন দলকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ওয়ারেছ আলী মামুন দাবি করেছেন যে, নিলুফার চৌধুরী মনির সমর্থকরা সভা বানচাল করার চেষ্টা করেছেন।
 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, বিএনপির অভ্যন্তরে গভীর দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা।