রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নতুন এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি: অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নতুন এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি: অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ঢাকা প্রেস নিউজ


নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান হুঁশিয়ারি দিয়েছেন যে, গত ১৫ বছরে আর্থিক খাতে যেসব অনিয়ম ও অর্থপাচার হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, এনবিআরের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধেও শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হবে।

 

রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে এনবিআরকে সংস্কার করা হবে। ছোট-বড় সবার বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করা হবে।
 

তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য আইনগুলো আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে, রাজস্ব আদায়ের কাজে ব্যবসায়ীরা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।