বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নুরুন্নবী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নুরুন্নবী রুবেল রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।

 

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব নামের প্রধান শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে মামলায় উল্লেখ করা হয়।

 

ওসি লৎফর রহমান বলেন, গ্রেপ্তার নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।