রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মুক্তি পেয়েছেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মুক্তি পেয়েছেন

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিণামে সৃষ্ট সহিংসতার ঘটনায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াতের শতাধিক নেতা-কর্মী মঙ্গলবার (৬ আগস্ট) জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে বিশিষ্ট বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও রয়েছেন।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক বিচারকেরা পৃথক পৃথক আদেশে এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনায় গ্রেপ্তার প্রায় দেড় হাজার আসামির মধ্যে অনেকেই একই দিনে জামিন পেয়েছেন।
 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবরে হাজার হাজার সমর্থক জেলগেটে ভিড় করে তাকে অভিনন্দন জানান।
 

বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, এখন পর্যন্ত শতাধিক নেতা-কর্মী জামিন পেয়েছেন এবং অন্যদের জামিন আবেদনের প্রক্রিয়া চলছে।