রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:৫৫:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুমিল্লায় গোমতী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

কুমিল্লায় গোমতী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কমিল্লা প্রতিনিধি:-




কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঁধ ভাঙার পর থেকেই উপজেলার পাঁচটি ইউনিয়ন- ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল এবং রাজাপুরের অধিকাংশ গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।
 

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার জানান, বাঁধ ভাঙার কারণে জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন।
 

পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, বাঁধ ভাঙার পরিমাণ আরও বাড়তে পারে। গোমতী নদীর পানি বিপৎসীমার অনেক উপরে উঠে গিয়েছে এবং বিগত ২৭ বছরের সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে।