রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: চট্টগ্রামে আরেকটি মর্মান্তিক ঘটনা

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: চট্টগ্রামে আরেকটি মর্মান্তিক ঘটনা

ঢাকা প্রেস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:-


চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ফটিকছড়ির পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. রমজান আলী প্রকাশ এবং তিনি সুন্দরপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিল্ডিংয়ের ছাদে সেন্টারিংয়ের কাজ করার সময় রমজান আলী ১১ হাজার ভোল্টেজের একটি তারের স্পর্শে আসেন এবং গুরুতরভাবে দগ্ধ হন।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।