রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সরকার কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে: অর্থ উপদেষ্টা

সরকার কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে: অর্থ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের সমস্ত কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “আপনারা শুধু ব্যবসা করুন, কারখানার নিরাপত্তা আমাদের দায়িত্ব।”

 

ড. আহমেদ জানান, কারখানার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল পুলিশও নিয়োজিত হবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “ব্যবসায়িক পরিবেশকে আরও অনুকূল করার জন্য সরকার কাজ করে যাবে।”
 

ব্রিটিশ সরকারের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। বিশেষ করে, ট্যাক্স ও ভ্যাট সংস্কারের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।