বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্থানীয় নির্বাচন শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবর থেকে

স্থানীয় নির্বাচন শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবর থেকে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

 

মঙ্গলবার বগুড়ায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা বাজেটের প্রাপ্যতার ওপর নির্ভর করবে। তবে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে, যেগুলো তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল।

 

সরকারের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনগুলো ধাপে ধাপে সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।