বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১২ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা

১২ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার (২ মে) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, ফেনী, ঝালকাঠি, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ঢাকা, বালাকাটি, বরগুনা, পিরোজপুর, নাটোর ও শরীয়তপুর জেলার কিছু কিছু স্থানে বিকেল ৫টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

 

এ অবস্থায় বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।