সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবসরের ঘোষণা দিলেন লুইস সুয়ারেজ

অবসরের ঘোষণা দিলেন লুইস সুয়ারেজ

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। এই খবর উরুগুয়ানের ফুটবল ভক্তদের জন্য এক বড় ধাক্কা। শনিবার প্যারাগুয়ের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তিনি বুট জোড়া তুলে রাখবেন।

সুয়ারেজ উরুগুয়ের ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি দেশের সর্বকালের সেরা গোলদাতা।
২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকা জেতাতে সুয়ারেজের অবদান অপরিসীম।

এক নজরে লুইস সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ার:

অভিষেক: ২০০৭ সালে
ম্যাচ: ১৪২
গোল: ৬৯ (উরুগুয়ের সর্বোচ্চ)

 

জাতীয় দল থেকে অবসর নিলেও, সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন।