সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিমুভার ছাড়া নেলপলিশ তোলার ঘরোয়া উপায়

রিমুভার ছাড়া নেলপলিশ তোলার ঘরোয়া উপায়

গুছিয়ে সেজেগুজে থাকতে ভালোবাসেন নারীরা। চোখ, ঠোঁট, চুল থেকে শুরু করে নখ মনের মতো রং দিয়ে সাজান অনেকে। তবে মুখ, চোখের সাজ চট করে তুলে ফেলা গেলেও নখের রং তুলতে গেলে ঘটে বিপত্তি। তখন প্রয়োজন হয় রিমুভারের। তবে রিমুভার বেশি ব্যবহার করলে নখে হলদে ছোপ পড়ে যায়। নখের স্বাস্থ্যও খারাপ হতে থাকে। চাইলে কিন্তু সহজেই ঘরে থাকা নানা উপায়ে নেইলপলিশ তোলা যায়।

 

অ্যাপেল সিডার ভিনিগার
পানি সামান্য গরম করে এতে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। এই পানিতে নখ ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর লেবুর দিয়ে ভালো করে ঘষে নিন। নেইলপলিশ উঠে গেলে দুই হাতে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে নখ ও নখের চারপাশের ত্বক ভালো থাকবে।

 

লেবুর রস
হালকা গরম পানিতে অর্ধেক পাতিলেবুর রসের সঙ্গে তরল সাবান মিশিয়ে নিন। তিন থেকে পাঁচ মিনিট এই পানিতে হাত ডুবিয়ে বসে থাকুন। এরপর লেবুর খোসা দিয়ে আলতো করে নখের ওপর ঘষে নিন। যত গাঢ় রঙই হোক উঠে যাবে।

 

আলু খোসা
শুনতে অবাক লাগলেও আলুর খোসা কিন্তু আপনার নখের রং তুলতে সাহায্য করে। সেদ্ধ আলুর খোসার সঙ্গে লেবু ও চিনি রস মিশিয়ে নখে ঘষে নিন। দেখবেন ধীরে ধীরে রং উঠে যাচ্ছে।