সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহে

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহে

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষাও শুরু হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার পিএসসির একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে পিএসসি। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি।


গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।