শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদী, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার

ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদী, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার

অনলাইন ডেস্ক:-

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যোগ দিয়েছেন। মোদি বিশ্বের কয়েকজন শীর্ষ নেতার মধ্যে একজন যিনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছেন।
 

সোমবার তিনি প্রথম পোস্টে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় হিউস্টনে তোলা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে ট্রাম্পের সঙ্গে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে মোদি লেখেন, "আমি ট্রুথ সোশ্যাল-এ যোগ দিতে পেরে আনন্দিত।"
 

ট্রাম্প ২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন, যা তার টুইটার ও ফেসবুক থেকে নিষিদ্ধ হওয়ার পর তার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে উঠে আসে। এই প্ল্যাটফর্মটি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (TMTG)-এর মালিকানাধীন, যা ২০২৪ সালের মার্চে পাবলিক শেয়ার মার্কেটে আসে। বর্তমানে ট্রাম্পের এর ৫৭% শেয়ার রয়েছে।
 

মোদি তার অ্যাকাউন্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফলো করছেন। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩:৩০ পর্যন্ত মোদির ফলোয়ার সংখ্যা ছিল ২১,৫০০।
 

একই দিনে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মোদির একটি সাক্ষাৎকারের লিংক শেয়ার করেন। এই সাক্ষাৎকারে মোদি তার জীবনযাত্রা, ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
 

ট্রুথ সোশ্যালের কার্যকারিতা অনেকটা টুইটারের মতো। এখানে পোস্টগুলোকে 'ট্রুথ' এবং শেয়ারগুলোকে 'রিট্রুথ' বলা হয়, এবং বিজ্ঞাপনগুলো 'স্পনসর্ড ট্রুথ' হিসেবে পরিচিত।
 

তবে, ট্রুথ সোশ্যাল এখনও X (সাবেক টুইটার)-এর তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক পিছিয়ে। ব্লুমবার্গের তথ্যমতে, প্ল্যাটফর্মটির ট্রাফিক X-এর তুলনায় ৪০০ গুণ কম। ২০২৪ সালে TMTG-এর রাজস্ব ছিল মাত্র ৩.৬ মিলিয়ন ডলার, যেখানে লোকসান হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
 

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ৯.২৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা X-এ থাকা তার ৮৭ মিলিয়ন ফলোয়ারের তুলনায় অনেক কম।