বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করেছেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অধ্যাপক ইউনূস ইতালির রোম ত্যাগ করেন।
 

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও উপস্থিত ছিলেন।
 

এর আগে, গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোম পৌঁছান।
 

রোমে তার বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়। এই সফরে তিনি ভ্যাটিকানের শীর্ষ নেতা, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন।
 

বৈঠকে, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

সূত্র: বাসস