রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বাধ্যতামূলক অবসরে এসবি প্রধান ও ডিএমপি কমিশনার

বাধ্যতামূলক অবসরে এসবি প্রধান ও ডিএমপি কমিশনার

ঢাকা প্রেস নিউজ


পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
 

এর আগে, ৭ আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আর আজই মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

 

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় জনস্বার্থে কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়ার বিধান রয়েছে। এই ধারার আওতায়ই মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগের কথা সরকারি কোনো নথিতে উল্লেখ করা হয়নি।