রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদত্যাগ করেছেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদত্যাগ করেছেন

ঢাকা প্রেস নিউজ


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু রোববার (১৮ আগস্ট) রাতে পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যানকে ইমেইলের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

 

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং ডিএসই সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে।
 

উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এক সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণের দাবি তুলেছিল।