সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


 

চাঁপাইনবাবগঞ্জ, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার):
চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টার জন্য অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।


 

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ


 

রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।
 

অবরোধের ফলে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
 

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে আটবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাজাহান মিয়া। কিন্তু গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে তিনি বিদেশে অবস্থান করেছেন এবং বর্তমানে ৯০ বছর বয়সে শারীরিকভাবে অসুস্থ। এমন এক নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ বিএনপির তৃণমূল কর্মীরা।
 

তারা দাবি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।