মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন আদায় করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তিনি স্পষ্ট করে বলেন, “ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।”
 

শনিবার (২৫ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
 

রুহুল কবির রিজভী আরও বলেন, জনগণ সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায়, কিন্তু শেখ হাসিনা তা হতে দিচ্ছেন না।
 

তিনি বলেন, বিএনপি লড়াই-সংগ্রামের মাধ্যমে টিকে আছে, আর সে কারণে একটি গোষ্ঠী আমাদের ভাবমূর্তি নষ্ট করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, তাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্খা পূরণ করবে, অথচ সরকার প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ দিচ্ছে না। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি নিম্নমুখী এবং জনকল্যাণের দিকে সরকারের কোনো নজর নেই।
 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে যে, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং আইন প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করা যাবে না। সুশীল সমাজের নামে যা বলবেন এবং যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।