শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গোপালগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬

গোপালগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬

ঢাকা প্রেস
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:-


 

গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে পাঁচজনের নাম শনাক্ত করা হয়েছে: সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪), তানিয়া আফরোজ (২৮) এবং তার মা তহুরা বেগম (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।
 

কাশিয়ানী ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।