সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনসমাগম

মুরাদনগরে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনসমাগম

আবুল কালাম আজাদ ভূঁইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

 

 

 

কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কায়কোবাদের গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

গণসংযোগে বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “বড়ইয়াকুড়ির মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বড়ইয়াকুড়িই আমার মায়ের ঘর, আমার জন্মভূমি। আপনারাই আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই।”
তিনি দেশ ও নিজের জন্য সবার দোয়া কামনা করেন।

 

তিনি আরও বলেন, “জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির কিংবা উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন।”

 

সৈয়দ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, জাহাপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত আহমেদ, সৈয়দ আতিকুল্লাহ পিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, আলিনেওয়াজ মেম্বার, দেলোয়ার হোসেন চিশতী, ডা. জসিম, খোকন, মো. সোহাগ, মো. ফাহাদ, বাবুল, বাহাদুর, টিটু, শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।