সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

খাগড়াছড়ি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি দলটির দক্ষিণাঞ্চলীয় সংগঠক এবং খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মনজিলা সুলতানা ঝুমা জানান, এনসিপি থেকে তাকে খাগড়াছড়ি-২৯৮ আসনে 'শাপলা কলি' প্রতীক নিয়ে লড়ার জন্য মনোনীত করা হয়েছিল। তার পক্ষে গত ২৪ ডিসেম্বর মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছিল। তবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি ইতোমধ্যে দলের আহ্বায়ককে জানিয়েছেন। তবে ভবিষ্যতে তরুণদের সংসদে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপির ভেতরে বর্তমানে অস্থিরতা চলছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগ করে তারেক রহমানের প্রতি সমর্থন জানান। এছাড়া ডা. তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীন এবং মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। নওগাঁ-৫ আসনের প্রার্থী মনিরা শারমিনও একই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।