সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রায়পুরায় বিএনপি অফিসে হামলা: দেয়ালে হুমকি লেখার ঘটনায় উত্তেজনা

রায়পুরায় বিএনপি অফিসে হামলা: দেয়ালে হুমকি লেখার ঘটনায় উত্তেজনা

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা:-

 

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাবপত্রসহ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। হামলার পর অফিসের দেয়ালে তারা লিখে যায়, ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা।’
 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরসুবুদ্ধি বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর চরসুবুদ্ধি বাজারের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়টি চালু করা হয়। তবে বুধবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ধ্বংস করে এবং নেতাদের ছবি ভাঙচুর করে।

 

ঘটনার পরপরই বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা পুলিশ ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
 

চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দানিছ মিয়া বলেন, ‘আমাদের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা প্রতিবাদ মিছিল করেছি এবং রাতে থানায় লিখিত অভিযোগ দাখিল করব।’
 

এ বিষয়ে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, ‘আমরা হামলার ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।’
 

এই হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, এবং দলীয় নেতাকর্মীরা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।