রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রূপগঞ্জ থানা পুলিশকে মাঠ পর্যায়ে ফেরাতে গনঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা 

রূপগঞ্জ থানা পুলিশকে মাঠ পর্যায়ে ফেরাতে গনঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা 

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ:-

 


নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে থানার দাপ্তরিক কার্যক্রম। এখনো পুরোদমে শুরু হয়নি থানার সকল কার্যক্রম। রাত হলেই ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা।  তাই থানা পুলিশের সকল সদস্যদের মধ্যে আস্থা যোগানোর মাধ্যমে মাঠে ফেরাতে সৌজন্য স্বাক্ষাৎ করেছে  বিএনপি, জামাত, হেফাজত, গণঅধিকার পরিষদ, সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। 

 শুক্রবার (১৬ আগষ্ট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গণঅধিকার পরিষদের জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। পরে সকল পুলিশ সদস্যের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক বাদল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, সহ সভাপতি ইফতি আহমেদ রানা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সদস্য নুর হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জিসান আহম্মেদ,  তরিকুল ইসলাম,  শহিদুল্লাহ খান, হারুন খান, দ্বীন ইসলাম, সোহেল রানা সুলতান, রুহুল আমিন, দেওয়ান শাহআলম, শিমুল আহমেদ, মিজান মিয়া তন্ময় বিশ্বাস প্রমুখ।

সবসময় পুলিশের সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে গনঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা বলেন, পুলিশ জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয়া তাদের রাস্ট্রীয় দায়িত্ব। পুলিশকে তাদের দায়িত্ব পালনে সকলকে সহযোগীতা করতে হবে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ বলেন, বর্তমানে সেবাগ্রহীতাদের সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করণ ও পুলিশি ভেরিফিকেশন প্রদানের মাধ্যমে থানার কার্যক্রম চলছে।  পুলিশি তহল ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। উপরের নির্দেশনা পেলে সকল কার্যক্রম পুরোদমে চালু করা হবে। থানার সকল পুলিশ সদস্যই কাজে যোগদান করেছেন।