সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ২৩৩ পদে চাকরির সুযোগ

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে  ২৩৩ পদে চাকরির সুযোগ

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ১০ পদে ২৩৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৩ জুলাই থেকে।

পদের নাম ও পদসংখ্যা
 ১. ফার্মাসিস্ট-৩
 ২. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব:)-১৬
 ৩. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)-৫
 ৪. পরিসংখ্যানবিদ-৪
 ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৭
 ৬. স্টোর কিপার-৯
 ৭. ডাটা এন্ট্রি অপারেটর-১
 ৮. ওয়ার্ড মাস্টার-১
 ৯. গাড়ি চালক-৮
 ১০. স্বাস্থ্য সহকারী-১৬৯

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের সব শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
চাকরিতে আবেদনের বয়স এ বছরের ২২ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।