রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা: ৮ লাখ মানুষের দুর্দশা

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা: ৮ লাখ মানুষের দুর্দশা

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুর জেলা বর্তমানে ভয়াবহ বন্যার কবলে। টানা বৃষ্টি ও নোয়াখালী থেকে প্রবাহিত পানির কারণে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

 

জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৫৮টি ইউনিয়ন পুরোপুরি বা আংশিকভাবে প্লাবিত। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ব্যবসাপ্রতিষ্ঠান পানির নিচে চলে গেছে। অনেক এলাকায় পানির উচ্চতা ৪-৫ ফুট পর্যন্ত পৌঁছেছে।
 

পানিবন্দি মানুষের জীবনযাপন অতিষ্ঠ করার মতো। তীব্র খাদ্য সংকটের পাশাপাশি, স্বাস্থ্যসমস্যার আশঙ্কাও দেখা দিয়েছে। অনেকে নিজ বাড়িতে আটকে পড়েছেন, অনেকে আবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
 

সরকার বিভিন্নভাবে ত্রাণ সহায়তা করছে। জেলা প্রশাসন শুকনো খাবার বিতরণ করছে। পাশাপাশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিরাও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে।
 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান জানিয়েছেন, বর্তমানে ৭ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।