রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩৩:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা

বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না।
 

বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা

 

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমারা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। অবৈধ ইটভাটা বন্ধ করে ব্লক ইটের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।”
 

বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা — ছবি ২

 

বায়ু দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমরা নির্মাণ কাজের সময় বায়ুদূষণ কমানোর ব্যবস্থা নিশ্চিত করব। পলিথিন ব্যবহার কমানো ও নদী পরিষ্কারের কাজও জোরদার করা হবে।”
 

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের কাজ আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে পরিবেশ সংরক্ষণের বিভিন্ন প্রকল্পে সহায়তা করবে।