মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া সবাইকে জীবিত উদ্ধার

পাকিস্তানের পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া সবাইকে জীবিত উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া আটজনকে দীর্ঘ ১৫ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কারটি দুইটি উপত্যকার মাঝখানে আটকা পড়ে। এরপর সকাল থেকে শুরু হয় অভিযান। হেলিকপ্টারসহ এতে অংশ নেন দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাবল কারে আটকে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ছয় শিশু এবং দুই জন প্রাপ্তবয়স্ক ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে ২৭৫ মিটার উপরে আটকা পড়ে ছিল।


পাকিস্তানের জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি এ বিষয়ে বলেন, ‘উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ দুই জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।’ 

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে দেশটির আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) পাঁচ শিশুকে উদ্ধারের কথা জানায়। অন্যদিকে এর এক ঘণ্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটজনের সবাইকেই উদ্ধার করা হয়েছে।