মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে

অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

 

ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন সংবাদ পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে মন্ত্রণালয় নতুন নীতিমালা তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি যেসব জেলা পর্যায়ের সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তালিকাভুক্ত করার বিষয়েও পর্যালোচনা চলছে।

 

প্রতিমন্ত্রী সংসদকে জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে।

 

তিনি আরও বলেন, মিডিয়া তালিকাভুক্ত প্রকাশনার মধ্যে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা এ খাতের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে।

 

সরকারের এই উদ্যোগ অনলাইন সংবাদমাধ্যমের কার্যক্রমে আরও শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।