শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফারাক্কা গেট খোলার পর পদ্মায় পানির স্তরের পরিবর্তন

ফারাক্কা গেট খোলার পর পদ্মায় পানির স্তরের পরিবর্তন

ঢাকা প্রেস
রাজশাহী ব্যুরো:-


ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর পানির স্তর নিয়ে সৃষ্টি হওয়া আতঙ্কের মাত্রা কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত চার দিনে রাজশাহীতে পদ্মায় পানির স্তর মাত্র ৩ সেন্টিমিটার বেড়েছে।

 

গত রোববার সন্ধ্যা ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৬.৩০ সেন্টিমিটার। এরপর থেকে পানির স্তর ক্রমশ বাড়তে থাকে এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌঁছে দাঁড়ায় ১৬.৩৩ সেন্টিমিটারে। পাউবোর উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই পানি বাড়তে শুরু করে। তবে এই হারে পানি বাড়লে কোনো ভয়ের কারণ নেই। কারণ রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮.০৫ সেন্টিমিটার। অর্থাৎ, পানির স্তর এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে।
 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর জানিয়েছেন, বর্ষাকালে ফারাক্কা গেট খোলা থাকা স্বাভাবিক। বর্তমানে পানি বৃদ্ধির হারও স্বাভাবিক পরিসরে রয়েছে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
 

ফারাক্কা গেট খোলার পর পদ্মা নদীর পানির স্তর সামান্য বেড়েছে। তবে এই বৃদ্ধি বিপৎসীমার অনেক নিচে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।