বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হবে হাসপাতালে

আজ বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হবে হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। বুধবার (৯ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।’


এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

এর আগে, গত ১৩ জুন গভীর রাতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে ১৭ জুন তিনি বাসায় ফেরেন।