মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, মুসল্লিদের আগমন শুরু

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, মুসল্লিদের আগমন শুরু

ঢাকা প্রেস নিউজ

 

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হবে। এবারের ইজতেমা প্রথমবারের মতো তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
 

প্রথম দুটি পর্ব মাওলানা জোবায়ের অনুসারীদের আয়োজনে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তাদের ইজতেমা পালন করবেন। প্রতিটি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
 

প্রথম পর্বের জন্য বিভিন্ন জেলা ও পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম পর্বে ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশ নেবেন, আর দ্বিতীয় পর্বে থাকবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
 

ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বুধবার সকাল থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়েছে, তবে রাতে সবচেয়ে বেশি লোকজন ময়দানে প্রবেশ করেন। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকবেন, ফলে ইতোমধ্যে মাঠের অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে গেছে।
 

তাবলিগ জামাত বর্তমানে দুটি ভাগে বিভক্ত—একদিকে শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীরা, অন্যদিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। এ বিভক্তির কারণে এবার ইজতেমা তিন পর্বে বিভক্ত করা হয়েছে, যাতে উভয় পক্ষ স্বতন্ত্রভাবে ইজতেমা আয়োজন করতে পারে।