রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিএনপি নেতা দুলুকে কারণ দর্শানোর নোটিশ

বিএনপি নেতা দুলুকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা প্রেস নিউজ


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গণমাধ্যম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দলটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

 

শনিবার (১৭ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, দুলু গত শুক্রবার ‘শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি-পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে’ মর্মে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থি বলে দলটি মনে করে।
 

নোটিশে আরও বলা হয়েছে, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। দুলুর বক্তব্য দলের দীর্ঘদিনের সংগ্রামকে হেয় করেছে এবং গণতন্ত্রের জাগরণকে কালিমালিপ্ত করেছে।
 

দুলুকে ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্যের জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।