মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে রুচিতে বাধেঃ মির্জা ফখরুল

আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে রুচিতে বাধেঃ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে রুচিতে বাধে। মানুষ এখন অন্তর থেকে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চায়। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, জগদ্দল পাথরের মতো এই দানবীয় সরকার জাতির ওপর চেপে বসে আছে। দানব বলেছি এই কারণে যে, তারা সবকিছু তছনছ করে দিয়েছে। আমাদের সব অর্জন্তও ওরা নষ্ট করে দিয়েছে। মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। প্রতিটি মুহূর্তে এদেশের মানুষ এখন এই সরকারকে সরে যেতে দেখতে চায়। 


তরুণদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফরুউল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন, আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।

ফখরুল বলেন, জাফরুল্লাহ ভাই তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।