শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বড়াইগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ

বড়াইগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে তিরাইল বাজার এলাকায়  দুর্ঘটনায় আহত বলে প্রচার করে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাত ১১ টার দিকে  সোহেল কসাই এর দোকানে মাংস বিক্রির  সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমপক্ষে ২৩০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। 


মাংস বিক্রেতা সোহেল জানান, ওই গরু তিনি উপজেলার আটাই  বাজার এলাকা থেকে ক্রয় করেছেন। তবে গরু ক্রয়ের রসিদ এবং গরুর পরীক্ষা করানো হয়েছে কি না তার প্রমাণপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হয়। সোহেল জানান গভীর রাতে লোকচক্ষুর আড়ালে দূর থেকে জবাই করে এনেছেন। তবে এ জন্য তিনি অনুতপ্ত। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।