রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সরকারের সাধারণ আনসার নিয়োগ বন্ধ ও দাবি পর্যালোচনা

সরকারের সাধারণ আনসার নিয়োগ বন্ধ ও দাবি পর্যালোচনা

ঢাকা প্রেস নিউজ


সরকার সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া বন্ধ করেছে। পাশাপাশি, সকল সাধারণ আনসারকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ আনসারদের উত্থাপিত দাবিগুলো সরকার গভীরভাবে বিবেচনা করছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক মনে হওয়ায়, সরকার তিন বছর চাকরির পর বিশ্রামের বিষয়টি পুনর্বিবেচনা করবে।
 

সাধারণ আনসারদের প্রতিনিধি এবং আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব দাবি পর্যালোচনা করে ৭ দিনের মধ্যে সরকারকে একটি প্রতিবেদন দেবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এই প্রতিবেদন পরীক্ষা করে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 

সরকার আনসার ভিডিপিকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেখতে চায়। এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা কোনোভাবেই উচিত নয়। যারা এই বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।