রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দেশজুড়ে ৩৬১ থানা পুনরায় চালু

দেশজুড়ে ৩৬১ থানা পুনরায় চালু

ঢাকা প্রেস নিউজ


সম্প্রতি দেশে সংঘটিত রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বহু থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে দেশের বিভিন্ন থানার কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৩৬১টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

 

শুক্রবার (৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে, যার মধ্যে রয়েছে ১১০টি মেট্রোপলিটন থানার ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার ২৯১টি।
 

সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা:

এদিকে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ সেনাবাহিনীও সক্রিয় ভূমিকা রাখছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জনসাধারণের জানমাল রক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী ২০৬টি ক্যাম্প স্থাপন করেছে এবং ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে।