শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ক‌ৃষক, আটক ১

জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ক‌ৃষক, আটক ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে বরকত উল্লাহ (৪৫) নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের পাড়েরভিটা গ্রামের আবু বকরের ছেলে।

 

বৃহস্পতিবার সকালে বল্লভেরখাষ ইউনিয়নের মহসিনের চর গ্রামে বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় আহত বরকত উল্লাহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মহসিনের চরে একটি ফসলি জমি নিয়ে বরকত উল্লাহর সঙ্গে তার চাচাত ভাই মতিউর রহমানের (৩৮) বিরোধ চলে আসছে বেশ কিছুদিন ধরে। মতিউর রহমান কৃষ্ণপুর কালাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে। 

 

ঘটনার দিন সকাল ৭টায় বরকত উল্লাহ ওই জমিতে সার দিতে গেলে মতিউর রহমান তার লোকজনসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। 

 

এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের বড়ভাই বয়েজ উদ্দিন (৬৫) বাদী হয়ে শুক্রবার সকালে মতিউরসহ ২৯ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

কচাকাটা থানা অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় জানান, ঘটনার সঙ্গে জড়িত মতিউর রহমানকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।