মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৫:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ আগস্টের ঘটনায় ব্যারিস্টার সুমনের সম্পৃক্ততা নেই

৫ আগস্টের ঘটনায় ব্যারিস্টার সুমনের সম্পৃক্ততা নেই

৫ আগস্টের ঘটনার সঙ্গে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খুররাম শাহ মুরাদ।

 

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

খুররাম শাহ মুরাদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। তার দাবি, ব্যারিস্টার সুমন কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

 

তিনি আরও বলেন, ব্যারিস্টার সুমনের বর্তমান বন্দিত্বকে তারা বেআইনি বলে মনে করেন। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাকে কারাগারে রাখা হয়েছে, যা উদ্বেগের বিষয়।

 

ব্যারিস্টার সুমনের মুক্তি ও তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ন্যায়সঙ্গত মূল্যায়নের আহ্বানও জানান এই আইনজীবী।