শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ঢাকা মেডিক্যালে পর সোহরাওয়ার্দী মেডিক্যালেও চিকিৎসকদের ওপর হামলা

ঢাকা মেডিক্যালে পর সোহরাওয়ার্দী মেডিক্যালেও চিকিৎসকদের ওপর হামলা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় কর্মবিরতিতে চিকিৎসকরা। এর মধ্যে রাজধানীর শেরেবাংলানগর এলাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী মেডিক্যালের একাধিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী এক ইন্টার্ন চিকিৎসক জানান, মাল্টি অর্গাম ফেইলিউর একজন রোগী আইসিইউতে ভর্তি ছিল। তার কিডনি ফেইলিউর এবং অ্যাজমার সমস্যা ছিল। সেখানে তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকরা প্রুভ করেছেন।


তবে চিকিৎসকদের নানা চেষ্টার পরেও সে রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি সেখানে যে চিকিৎসককে সামনে পেয়েছে এবং যাকে সামনে পেয়েছে তার ওপর হামলা করেছে। আমাদের মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি গোষ্ঠী এ ধরনের হামলা চালাচ্ছে। পরবর্তীতে পুলিশ এবং চিকিৎসকদের উপস্থিতিতে এই বিষয়টি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।