মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রাঙামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

রাঙামাটি মেডিকেল কলেজের ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

রাঙামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। গত বছরের ১৬ জুলাই সংঘটিত ওই ঘটনার প্রায় সাত মাস পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া।
 

মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত ২৬ জানুয়ারির এক নোটিশে জানানো হয়, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াত শরীফকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
 

এছাড়া, ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক এবং ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে তিন মাসের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। একই মেয়াদে বহিষ্কার করা হয়েছে ৮ম ব্যাচের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে, ৯ম ব্যাচের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ কুমার বৈদ্য এবং সিং সিং এ মংকে।
 

নোটিশে উল্লেখ করা হয়, ১৬ জুলাই সংঘটিত সংঘাতময় ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়ে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।