সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘ দিন পর মাঠে ফিরে এসেই জোড়া গোল মেসির

দীর্ঘ দিন পর মাঠে ফিরে এসেই জোড়া গোল মেসির

ঢাকা প্রেস-

 

দীর্ঘ ৬২ দিনের অপেক্ষার অবসান করে মাঠে ফিরলেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি।গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠ থেকে ছিটকে যান মেসি। দীর্ঘদিনের চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি আবার মাঠে ফিরেছেন এবং নিজের জাদু দেখিয়েছেন। অ্যাঙ্কেলের চোট সারিয়ে নিজের দল ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন এই মহাতারকা। ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারিয়ে মায়ামি উৎসবে মেতে উঠেছে।

 

ম্যাচের শুরুতেই ফিলাডেলফিয়া এগিয়ে যায় মিকায়েল উরে’র গোলে। তবে মেসি ২৬ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফিরিয়ে আনেন। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে জর্ডি আলবারের অ্যাসিস্ট থেকে আরেকটি গোল করে মায়ামিকে এগিয়ে দেন। ম্যাচের শেষের দিকে লুইস সুয়ারেজের তৃতীয় গোল মায়ামির জয়কে নিশ্চিত করে।

 

চোট থেকে ফিরে মেসি যেভাবে খেলেছেন তা দেখে মনে হচ্ছিল যেন তিনি কখনো মাঠের বাইরে ছিলেনই না। দুটি গোল করে দলকে জয় এনে দিয়ে নিজের ফর্মের কথা স্পষ্ট করে দিয়েছেন। মেসির এই পারফরম্যান্স মায়ামির ফ্যানদের জন্য একটি বিশাল উপহার।