বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ৮

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ৮

সিলেট প্রতিনিধি:

 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩ মে) সকালে উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। নিহতদের বেশিরভাগই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভবনের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, শ্রমিকরা পিকআপযোগে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে আসা কাঁঠালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতদের বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।