সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

আগামীর সম্ভাবনা ও রাজনৈতিক-অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনসভায় অংশ নেওয়ার আগে নগরীর রেডিসন ব্লু হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ আয়োজনে চট্টগ্রাম নগরী ও আশপাশের অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 

মতবিনিময়কালে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন খাতে বিএনপির নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি তরুণদের মতামত শোনেন এবং তাদের উত্থাপিত নানা প্রশ্নের জবাব দেন।
 

এ সময় বিএনপি চেয়ারম্যান শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোগই দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেন তিনি।