শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গোপালগঞ্জের ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৫ নিহত, ২০ আহত

গোপালগঞ্জের ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৫ নিহত, ২০ আহত

ঢাকা প্রেস
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:-


গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববার সকালে ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায়। স্থানীয়রা জানান, প্রচণ্ড গতিতে আসা একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি গাড়িই badly damaged হয়ে যায়।
 

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
​​​​​​​

এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।