সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়িতেই তৈরি করুন চিকেন তন্দুরি

বাড়িতেই তৈরি করুন চিকেন তন্দুরি

প্রতিদিন একই ধাঁচে কোন খাবার খেতে কারইবা ভালো লাগে। মুরগির মাংসের ক্ষেত্রে এ কথা আরো কিছুটা সত্য। প্রতিদিন একইভাবে মুরগির মাংস খেতে না চাইলে এবার না হয় একটু ভিন্ন ধাঁচে বাড়িতেই তৈরি করে ফেলুন চিকেন তন্দুরি। স্বাদেও ফিরবে ভিন্নতা আবার পাতে তুলে দিলে পরিবারের সবাই খুশিও থাকবে।

 

তন্দুরি চিকেন

 

উপকরন

চিকেন লেগ পিস ৪ টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, টক দই ১ + ১/২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১/২ টেবিল চামচ, টমেটো সস ১ চা চামচ, উরচেষ্টারসায়ার সস ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, লবন পরিমানমত, তেল ২ টেবিল চামচ, ফুড কালার সামান্য(ইচ্ছা)

 

বাড়িতেই তৈরি করুন চিকেন তন্দুরি


তন্দুরি মসলার উপকরন

মরিচ গুঁড়া ১ চা চামচ থেকে একটু কম, ভাঁজা জিরা গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, জয়ফল গুঁড়া ১/৮ চা চামচ, জয়িত্রী গুঁড়া ১/৮ চা চামচ, বিটলবণ ১/২ চা চামচ


প্রণালী

মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে তেল, দই, আদা-রসুন বাটা, লেবুর রস, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ এবং বিটলবণ একসাথে মিশিয়ে নিন। মুরগির মাংস মেরিনেটেড মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মুরগির মাংস মেরিনেটেড মিশ্রণে কমপক্ষে ২ ঘণ্টা বা রাতভর রেখে দিন। চিকেনগুলো মেরিনেট করা হয়ে গেলে ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট অথবা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিটের জন্য প্রিহিট করে রাখুন।

 

বাড়িতেই তৈরি করুন চিকেন তন্দুরি — ছবি ২

 

মেরিনেটেড মুরগির মাংস ওভেনে ৪০-৪৫ মিনিট বা মুরগি সেদ্ধ না হওয়া পর্যন্ত বেক করুন। মাঝে একবার ট্রে বের করে চিকেনগুলো উল্টে এর উপর তেল  ব্রাশ করে দিন। চিকেনগুলো হয়ে গেলে ওভেন থেকে বের করার আগে ২ মিনিটের জন্য ওভেন ব্রয়েলে দিয়ে চিকেনগুলো সামান্য পোড়াপোড়া করে নিন। চিকেন ওভেন থেকে বের করে ফয়েল পেপার দিয়ে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এরপর পরোটা বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার তন্দুরি চিকেন। 


টিপস

মুরগির মাংস আরও সুস্বাদু করতে মেরিনেটেড মিশ্রণে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং আদা-রসুন বাটা দিতে পারেন।
মুরগির মাংস ওভেনে বেক করার পরিবর্তে তন্দুরেও রান্না করতে পারেন।
গ্রিল প্যানে না ভেজে মুরগির মাংস ওভেনেও ব্রোইল করতে পারেন।