বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। এর আগে ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। 

গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। ঢাকায় সমাবেশসহ ঘোষিত কর্মসূচি পালনের বিষয়টি অবহিত করে ও সহযোগিতা চেয়ে পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছে জাাময়াত। গতকাল বিকাল ৫টার দিকে পুলিশ সদর দপ্তরে গিয়ে চিঠিটি দেন জামায়াতের একটি প্রতিনিধিদল। 

জামায়াতের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি আইজিপির কার্যালয়ে পৌঁছে দেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।