মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী   জেনারেল এর আগমন

সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী প্রতিনিধি :---


ঢাকা প্রেসঃ
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও দ্য ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম গাইবান্ধায় অবস্থান করছেন।

 

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী   জেনারেল এর আগমন

 

আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা জেলা সদরের তুলশীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন।

 

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে জুয়েল মিয়া আন্ডার সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
 

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী   জেনারেল এর আগমন — ছবি ২

 

তিনি দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

 

বেলা ২টার দিকে তিনি গাইবান্ধার বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের সহনশীল করার বিষয়াদি নিয়ে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।